EXAMPREPRATION with Sanjay sir

GET OUR APP
📢 নতুন অনলাইন ক্লাসের রুটিন ও সাজেশন পেজ চেক করুন!
অনলাইন ক্লাস নোটস ও বই অনলাইন এক্সাম বিশেষ শুভেচ্ছা

MAIN MENU

আমাদের সাথে যুক্ত হোন

বুধবার, ৩ নভেম্বর, ২০২১

শ্রীকৃষ্ণের মীন অবতার

 

                               






 

পুরাকালে  সূর্যের  পুত্র   মনু  এক  অত্যন্ত প্রতাপ্শালী  রাজা  ছিলেন  । একদিন তিনি  ঘোর তপস্যা  করছেন, এমন সময় একটি  ছোটো মাছ  তাঁর কাছে আশ্রয়  প্রার্থনা করে। কারন , তার  চেয়ে ও শক্তিশালী একটি  মাছ তাকে আক্রমণ করেছে। সে জানল , রাজা যদি তাকে রক্ষা   করেন , তাহলে সেও কোন   সময়ে  রাজার উপকার করবে ।





 রাজা মনু  মাছটিকে  একটি পাত্রে  আশ্রয় দিলেন । আশ্রয় পেয়ে মাছটি দিন দিন বড়ো হতে লাগলো  । এবার মনু তাকে একটা  পুকুরে  রাখলেন  । বাড়তে  বাড়তে যখন এমন হল যে  মাছটি আর পুকুরে ধরছে না , তখন মনু তাকে  রাখলেন  নদীতে।



 তার পর যখন  সে  আর ও বড়ো হল তখন  তাকে সমুদ্র  রাখতে  হল ।সমুদ্রে এসে মাছটি মনু কে বলল , এখন পৃথিবীর ধ্বংসের কাল উপস্থিত , সমস্ত পৃথিবী  সমুদ্রের জলে ডুবে যাবে ।আপনি একটি নৌকা তইরি করুন । আর সেই নৌকাতে  বেদ গ্রন্থটিকে  নিয়ে  আপনি ও উঠুন । এবার  যথাসময়ে  প্রবল  জলোচ্ছ্বাসে নৌকা  আন্দোলিত হতে লাগলো ।



 তখন সেই  বিশাল মাছটি  এসে নৌকার  দড়ি  নিজের শিঙে   আটকে  নৌকাটিকে  টানতে টানতে নিয়ে গেলো   হিমালয়ের  কাছে। সেখানেই  অনেক  বছর কাটল ।  তারপর একসময়   জল  কমে এলে  বেদ রক্ষা পেলো ।এইভাবে  শ্রী কৃষ্ণ  মীন অবতারে  বেদ কে  রক্ষা  করেছিলেন 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন