মেনু ও পেজসমূহ

সকল সূত্র সবার জন্য।


📚 গণিতের গুরুত্বপূর্ণ সূত্রাবলী

এই পৃষ্ঠায় পাটিগণিত, বীজগণিত, পরিমিতি, ত্রিকোণমিতি এবং লগারিদমের গুরুত্বপূর্ণ সূত্রগুলো অধ্যায়ভিত্তিকভাবে সাজানো হয়েছে।

১. পাটিগণিতের গুরুত্বপূর্ণ সূত্রাবলী

১.১ গড় (Average)

  • গড় = পদগুলির সমষ্টি ÷ পদের সংখ্যা
  • পদগুলির সমষ্টি = গড় × পদের সংখ্যা
  • পদের সংখ্যা = পদগুলির সমষ্টি ÷ গড়

১.২ শতকরা (Percentage)

  • x-এর y% = (x × y) ÷ 100
  • শতাংশ বৃদ্ধি = (বৃদ্ধির পরিমাণ ÷ আদি মান) × 100
  • শতাংশ হ্রাস = (হ্রাসের পরিমাণ ÷ আদি মান) × 100
  • শতকরায় প্রকাশ = সংখ্যা × 100

১.৩ লাভ ও ক্ষতি (Profit and Loss)

  • লাভ = বিক্রয়মূল্য − ক্রয়মূল্য
  • ক্ষতি = ক্রয়মূল্য − বিক্রয়মূল্য
  • শতকরা লাভ = (লাভ ÷ ক্রয়মূল্য) × 100
  • শতকরা ক্ষতি = (ক্ষতি ÷ ক্রয়মূল্য) × 100
  • বিক্রয়মূল্য = [ক্রয়মূল্য × (100 + লাভ%)] ÷ 100
  • বিক্রয়মূল্য = [ক্রয়মূল্য × (100 − ক্ষতি%)] ÷ 100
  • ক্রয়মূল্য = (বিক্রয়মূল্য × 100) ÷ (100 + লাভ%)
  • ক্রয়মূল্য = (বিক্রয়মূল্য × 100) ÷ (100 − ক্ষতি%)

১.৪ সরল সুদ (Simple Interest)

এখানে: P = আসল, R = বার্ষিক সুদের হার, T = সময়

I = (P × R × T) ÷ 100
P = (100 × I) ÷ (R × T)
R = (100 × I) ÷ (P × T)
T = (100 × I) ÷ (P × R)
A = P + I

১.৫ চক্রবৃদ্ধি সুদ (Compound Interest)

A = P × (1 + R ÷ 100)n

এখানে n = বছরের সংখ্যা

CI = A − P

১.৬ সময় ও দূরত্ব (Time and Distance)

  • দূরত্ব = গতিবেগ × সময়
  • গতিবেগ = দূরত্ব ÷ সময়
  • সময় = দূরত্ব ÷ গতিবেগ
  • km/hr → m/sec = মান × 5/18
  • m/sec → km/hr = মান × 18/5

১.৭ সময় ও কার্য (Time and Work)

  • x দিনে কাজ শেষ করলে ১ দিনে কাজ = 1/x অংশ
  • মোট কার্য = লোকসংখ্যা × দিন সংখ্যা
  • A ও B একত্রে সময় = (x × y) ÷ (x + y)

২. বীজগণিতের গুরুত্বপূর্ণ সূত্রাবলী

২.১ বর্গ সংক্রান্ত সূত্র

(a + b)2 = a2 + 2ab + b2 
(a − b)2 = a2 − 2ab + b2 
a2 − b2 = (a + b)(a − b)
(a + b + c)2 = a2 + b2 + c2 + 2(ab + bc + ca)
a2 + b2 = (a + b)2 − 2ab
a2 + b2 = (a − b)2 + 2ab

২.২ ঘন সংক্রান্ত সূত্র

(a + b)3 = a3 + 3a2b + 3ab2 + b3 
(a − b)3 = a3 − 3a2b + 3ab2 − b3 
a3 + b3 = (a + b)(a2 − ab + b2)
a3 − b3 = (a − b)(a2 + ab + b2)

২.৩ উৎপাদক ও বিশেষ সূত্র

2(a2 + b2) = (a + b)2 + (a − b)2 
4ab = (a + b)2 − (a − b)2 
ab = [(a + b)/2]2 − [(a − b)/2]2
বিশেষ ক্ষেত্র: যদি a + b + c = 0 হয়, তবে a3 + b3 + c3 = 3abc

২.৪ সূচকের নিয়মাবলী

am × an = am+n 
am ÷ an = am−n 
(am)n = amn 
(ab)n = anbn 
a0 = 1   (a ≠ 0)
a−n = 1/an

২.৫ দ্বিঘাত সমীকরণ

যদি ax2 + bx + c = 0 হয়, তবে

x = [−b ± √(b2 − 4ac)] ÷ 2a নির্ণায়ক, D = b2 − 4ac

৩. পরিমিতির গুরুত্বপূর্ণ সূত্রাবলী

৩.১ আয়তক্ষেত্র (Rectangle)

ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ 
পরিসীমা = 2 × (দৈর্ঘ্য + প্রস্থ) 
কর্ণ = √(দৈর্ঘ্য2 + প্রস্থ2)

৩.২ বর্গক্ষেত্র (Square)

ক্ষেত্রফল = বাহু2 
পরিসীমা = 4 × বাহু 
কর্ণ = বাহু × √2

৩.৩ ত্রিভুজ (Triangle)

ক্ষেত্রফল = 1/2 × ভূমি × উচ্চতা

সমবাহু ত্রিভুজ:

ক্ষেত্রফল = (√3/4) × বাহু2 
উচ্চতা = (√3/2) × বাহু

বিষমবাহু ত্রিভুজ:

s = (a + b + c) ÷ 2
ক্ষেত্রফল = √[s(s − a)(s − b)(s − c)]

৩.৪ বৃত্ত (Circle)

ক্ষেত্রফল = πr2 
পরিধি = 2πr 
ব্যাস = 2r

৩.৫ আয়তঘন (Cuboid)

আয়তন = l × b × h 
সমগ্রতলের ক্ষেত্রফল = 2(lb + bh + hl) 
কর্ণ = √(l2 + b2 + h2)

৩.৬ ঘনক (Cube)

আয়তন = a3 
সমগ্রতলের ক্ষেত্রফল = 6a2 
কর্ণ = a√3

৩.৭ সিলিন্ডার (Cylinder)

আয়তন = πr2h 
বক্রতলের ক্ষেত্রফল = 2πrh 
সমগ্রতলের ক্ষেত্রফল = 2πr(r + h)

৩.৮ শঙ্কু (Cone)

হেলানো উচ্চতা, l = √(r2 + h2) 
আয়তন = 1/3 πr2h 
বক্রতলের ক্ষেত্রফল = πrl 
সমগ্রতলের ক্ষেত্রফল = πr(r + l)

৩.৯ গোলক (Sphere)

আয়তন = 4/3 πr3 
পৃষ্ঠতলের ক্ষেত্রফল = 4πr2

৪. ত্রিকোণমিতির গুরুত্বপূর্ণ সূত্রাবলী

৪.১ ত্রিকোণমিতিক অনুপাত

sin θ = লম্ব ÷ অতিভুজ
cos θ = ভূমি ÷ অতিভুজ
tan θ = লম্ব ÷ ভূমি 
cosec θ = অতিভুজ ÷ লম্ব = 1/sin θ sec θ = অতিভুজ ÷ ভূমি = 1/cos θ cot θ = ভূমি ÷ লম্ব = 1/tan θ
সহজে মনে রাখুন:
সাগরে লবণ অতি → SIN
কবরে ভূত অতি → COS
ট্যাগে লবণ ভূত → TAN

৪.২ পারস্পরিক সম্পর্ক

sin θ = 1/cosec θ
cos θ = 1/sec θ
tan θ = 1/cot θ
tan θ = sin θ/cos θ 
cot θ = cos θ/sin θ

৪.৩ ত্রিকোণমিতিক মূল অভেদাবলী

sin2θ + cos2θ = 1
sin2θ = 1 − cos2θ 
cos2θ = 1 − sin2θ
1 + tan2θ = sec2θ
sec2θ − tan2θ = 1
1 + cot2θ = cosec2θ
cosec2θ − cot2θ = 1

৪.৪ নির্দিষ্ট কোণের ত্রিকোণমিতিক অনুপাত

θ 30° 45° 60° 90°
sin θ 0 1/2 1/√2 √3/2 1
cos θ 1 √3/2 1/√2 1/2 0
tan θ 0 1/√3 1 √3 অসংজ্ঞায়িত
cosec θ অসংজ্ঞায়িত 2 √2 2/√3 1
sec θ 1 2/√3 √2 2 অসংজ্ঞায়িত
cot θ অসংজ্ঞায়িত √3 1 1/√3 0

৪.৫ পূরক কোণের সূত্র

sin(90° − θ) = cos θ
cos(90° − θ) = sin θ 
tan(90° − θ) = cot θ
cot(90° − θ) = tan θ 
sec(90° − θ) = cosec θ 
cosec(90° − θ) = sec θ

৫. লগারিদমের গুরুত্বপূর্ণ সূত্রাবলী

৫.১ লগারিদমের মৌলিক ধারণা

যদি ax = m হয়, তবে logam = x
শর্ত: a > 0, a ≠ 1 এবং m > 0

৫.২ লগারিদমের প্রধান সূত্র

loga(xy) = logax + logay
loga(x/y) = logax − logay
loga(xn) = n logax

৫.৩ ভিত্তি পরিবর্তনের সূত্র

logab = logcb ÷ logca
logab × logba = 1
logab = 1 ÷ logba

৫.৪ বিশেষ গুরুত্বপূর্ণ সম্পর্ক

logaa = 1
loga1 = 0
alogax = x যদি logax = logay হয়, তবে x = y

৫.৫ সাধারণ ও স্বাভাবিক লগারিদম

সাধারণ লগারিদম (Common Logarithm):
ভিত্তি = 10

log10x = log x

স্বাভাবিক লগারিদম (Natural Logarithm):
ভিত্তি = e ≈ 2.718

logex = ln x